রাজশাহীতে লফস’র আয়োজনে আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর ঘোড়ামারাস্থ বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) কার্যালয়ে আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং সমতা নারী কল্যাণ সংস্থা ও লফস-এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক মহিলা কমিশনার ও লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহীনুল হক মুন, এপিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা এবং অ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন।
আলোচনা সভায় বক্তারা ইউনিয়ন, উপজেলা এবং জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আইনি সহযোগিতার অভিজ্ঞতা বিনিময় করেন।
এছাড়া আদালতে নারীর জেন্ডার সংবেদনশীল পরিবেশের বর্তমান অবস্থা, জেন্ডার সংবেদনশীল পরিবেশ নিশ্চিতকরণ এবং আইনি প্রতিকার সহজলভ্য করতে আইনজীবীদের করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে উঠে আসে।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন আইনজীবী নার্গিস জাহান, দুলালী খাতুন সোনিয়া, সাবরিনা আক্তার, ড. আওরঙ্গজেব কাকন, আইনজীবী ইসমত আরা শিলা, আজিজা সুলতানা মৌসুমি, শামীম আক্তার মায়া, মো. আশিকুজ্জামান, এস.এম শফিকুল ইসলাম, মীর ইসমাইল আলী, শারমিন সুলতানা অরিন এবং মো. গালিব।
এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে নারী নেত্রী নুরিয়া খাতুন, হোসনে আরা, ডিএমকেএস-এর পরিচালক রহিমা বেগম এবং শিবপুর মহিলা সংস্থার সভাপতি মুক্তি খাতুন আলোচনায় অংশ নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লফস-এর প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার এবং প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ (স্মৃতি) প্রমুখ।
সম্পূর্ণ সভাটি পরিচালনা করেন খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।