মার্কিন অবরোধের মধ্যেই হরমুজে চলাচল করছে ইরানি জাহাজ
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্র ঘোষিত অবরোধের মধ্যেই ইরানের একটি কার্গো জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ, ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি ভারতের কান্ডলা বন্দরে উদ্দেশে যাত্রা করেছে বলে জানা যায়।
সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিনট্রাফিকের তথ্যমতে, শুজা-২ জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচল করছে এবং এর গন্তব্য ভারত।
এর আগে ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর করেছে মার্কিন নৌবাহিনী।
এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ শুরু করার পর তেলের দাম প্রায় কয়েক শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ইরানের পাল্টা হুমকির কারণে এই মূল্য বেড়েছে। কারণ বিশ্বে মোট তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।