বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশের ২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা

সংবাদের আলো ডেস্ক: দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 

বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙামাটি ও খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬° থেকে ৩৯° সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম-বিডব্লিউওটি সোমবার (২০ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এসব পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি জায়গায় পারদ ৪০° সেলসিয়াসে উঠতে পারে। 

তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে জনসাধারণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকি কমাতে নিচের বিষয়গুলো মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে: 

দুপুরের রোদ এড়িয়ে চলা: বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কড়া রোদে বাইরে না থেকে ঘরে বা তুলনামূলক ঠান্ডা স্থানে অবস্থান করুন।

পর্যাপ্ত পানি পান: শরীরকে আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করুন। তবে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকুন। 

হিটস্ট্রোকের ঝুঁকি: দীর্ঘ সময় রোদে কাজ করা বা অবস্থান করা থেকে বিরত থাকুন, কারণ উচ্চ তাপমাত্রায় শরীর দ্রুত পানি হারিয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়