মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা পরিহারে সতর্ক করল পাকিস্তান

সংবাদের আলো ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে সতর্ক করেছে পাকিস্তান।  

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এ উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানিয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, তারা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। পাকিস্তান আশা করছে, আগামী দুই দিনের মধ্যে আলোচনায় অংশ নেবে ইরানের প্রতিনিধিদল।

উল্লেখ্য, আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনা ও টানাপোড়েনের মধ্যেই রয়েছে। বিভিন্ন সময়ে এই উত্তেজনা বৃদ্ধি পেলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়