প্রশাসন অনেকটা লাল ফিতায় বন্দি –সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টির সাবেক মহাসচিব লালমনিরহাট ১ আসনের লাঙল প্রতীকের প্রার্থী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অনেক থানা পুড়িয়ে দেয়া হয়েছে। যারা থানা পুড়ল তারা নিজেরা যখন দ্বন্দ্ব করে তখন কোন ওসি’র সাহস হয় তাদের বিপক্ষে গিয়ে অবস্থান নিবে। প্রশাসন অনেকটা লাল ফিতায় বন্দি।
এটা জনগনের ক্ষতি হচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বললে গরু চুরির ১৫২ নম্বর আসামী করা হচ্ছে। অপরাধী হলে নিয়ম মাফিক আমারও বিচার হোক, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার তারও বিচার হোক।
সোমবার(২৬ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট ১ (পাটগ্রাম হাতীবান্ধা) আসনের পাটগ্রামে শহরে গনসংযোগ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, আমরা একাধাকবার আক্রান্ত হয়েছি। প্রতিদিন বাঁধার মুখে পড়ছি। কারা করেছে তা সকলে জানেন। এ ধরনের কর্মকান্ড যদি অব্যাহত থাকে তবে নির্বাচনে সহিংসতা অনিবার্য হয়ে যাবে। প্রশাসন যদি এটাকে রুখতে না পারে তবে নির্বাচন মুল্যহীন হয়ে পড়বে। সুতরাং প্রশাসনের উচিৎ এখনে পদক্ষেপ নেয়া।
রাঙ্গা বলেন, আমরা তো দোসরই, আমরা তো নির্বাচনে অংশ গ্রহন করেছি, আমরা আওয়ামীলীগের মন্ত্রী সভায় ছিলাম। তাদের সাথে আমাদের আতাত ছিলো। আমরা তো অস্বীকার করছি না। আমরাও জুলাই আন্দোলনের পক্ষেই ছিলাম। বড় অংশ নির্বাচনের বাহিরে, আমরাও যদি বাহিরে চলে যাই, তবে দেশে বড় শুন্যতা দেখা দিবে। তখন আগামী সরকারেরর স্থায়িত্ব নিয়েও কথা আসবে।
প্রশাসনের সমালোচনা করে রাঙ্গা বলেন, প্রশাসন কখনই নিরপেক্ষ থাকে নাই, বিভিন্ন কারনে তাদেরকে একটু সড়ে যেতে হয়। স্বাধিনতার পর থেকে একটি বারও নিরপেক্ষ ছিল না। এখনো নিরপেক্ষ রয়েছে বলে মনে হচ্ছে না। ডিসি ইউএনওরাও এখনো নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।