,

শিরোনাম

আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে এমপি মাহমুদুল হক রুবেল

মো. শাকিল আহমেদ, শ্রীবরদী প্রতিনিধি: আজ ২৪ আগস্ট ২০২৬, শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাঁইপুর ইউনিয়নের গিলাগাছা তালুকদার বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল।

‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবগত হন।

‎পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি।

‎এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

‎অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়