,

শিরোনাম

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর নিথর দেহ

মো. শাকিল আহমেদ, শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের নকশী এলাকায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর নিথর দেহ একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মধ্য নকশী বড়পুকুরে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির মরদেহ শনাক্ত করেন।

‎দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

‎এ ঘটনায় পরিবারের সদস্যদের প্রতি আহ্বান—ছোট শিশুদের প্রতি সবসময় বাড়তি নজর রাখুন। পুকুর, খাল, নদীসহ পানির উৎসের আশপাশে শিশুদের একা যেতে না দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তায় আরও সচেতন হোন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়