বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

সংবাদের আলো ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলার ৫ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আপিল করেন।

আপিলের বিষয়টি নিশ্চিত করেন আব্দুল্লাহ আল মামুনের পরিবার। এর আগে গেলো ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন।

এ মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আরেকটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। পরে তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়