বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হরমুজ প্রণালিতে মাইন পাতার নৌযান দেখামাত্র গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের

সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখা যে কোনো নৌযান দেখলেই গুলি চালিয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন। https://truthsocial.com/@realDonaldTrump/116454087460626531/embed

এতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির পানিতে মাইন বসাচ্ছে— এমন যে কোনো নৌকা, যত ছোটই হোক, গুলি করে ডুবিয়ে দিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। 

পাশাপাশি, এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা থাকবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প দাবি করেন, মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে প্রণালিতে মাইন পরিষ্কারের কাজ করছে।

উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানের মাঝে যুদ্ধবিরতি শুরু হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি অবরোধ আরোপে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়