‘ভদ্র সাজার দিন শেষ’ ট্রুথ সোশ্যালে ট্রাম্পের হুঁশিয়ারি
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি কড়া পোস্ট ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
বুধবার ( ২৯ এপ্রিল ) ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি শেয়ার করেন। যেখানে তাঁর পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে এবং ছবির ওপর বড় অক্ষরে লেখা ‘ভদ্র সাজার দিন শেষ’।
তেহরানকে সতর্ক করে তিনি লেখেন, ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হতে হবে’। মূলত বাস্তব পরিস্থিতি বোঝা বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদেই তিনি এই কড়া বার্তা দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এই হুঁশিয়ারি এলো। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের অবস্থানে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি কখনো কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন। ট্রাম্পের এই দ্বিমুখী ও আক্রমণাত্মক অবস্থানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।