নওগাঁয় অসুস্থ বিএনপি নেতা আবুল হোসেনকে দেখতে ছুটে গেলেন খালিদ হাসান লিপ্ত
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রবীণ নেতা আবুল হোসেনের অসুস্থতার খবর পেয়ে শনিবার (২৫এপ্রিল) বিকেল ৫ টায় তাকে দেখতে তার বাসায় ছুটে যান সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত।
সাম্প্রতিক সময়ে অসুস্থ হয়ে পড়লে দলীয় সহকর্মীদের মাঝে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে খালিদ হাসান লিপ্ত সরাসরি তার বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন।
এ সময় তিনি আবুল হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দুঃসময়ে একজন নেতার পাশে আরেকজন নেতার এভাবে দাঁড়ানো দলীয় সৌহার্দ্য ও সহমর্মিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
উল্লেখ্য, আবুল হোসেন দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তৃণমূল পর্যায়ে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।