বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব, বিরোধীদল থেকে চাওয়া হলো ৫ জনের নাম

সংবাদের আলো ডেস্ক: ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এজন্য বিরোধীদল থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী জানান, ১৭ জনের মধ্যে ১২ জন ট্রেজারি বেঞ্চ থেকে ঠিক করা হয়েছে, যার মধ্যে ৫ জন্য অন্য দল ও স্বতন্ত্র থেকে।

এই প্রস্তাবের বিষয়ে বিরোধীদল পরে জানাবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এ নিয়ে তার ভাষ্য, তারা সংস্কার চেয়েছেন, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এছাড়া, এই বিষয়টি নিয়ে তাদের আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন। 

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আমরা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পথে হাঁটতে চাই। দরকার হলে পরের অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা যাবে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়