সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোঃ শাকিল মিয়া,শ্রীবরদী (শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের কালাম সাহেবের ছেলে মোঃ আরিফ আজ সকালে কারেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ শান্ত ও ভদ্র স্বভাবের কারণে এলাকায় সকলের কাছে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা-মা ও দুই ভাইকে রেখে গেছেন। বড় ভাই সাগর দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। পরিবারের একমাত্র ভরসার ভালো ছেলেটিই আজ না ফেরার দেশে চলে গেলেন।

আরিফের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন—আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়