রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে চানাচুর গলায় আটকে সুয়াইফা নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাইজবাড়ী ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সুয়াইফা কোনাবাড়ী গ্রামের সাইদুল রহমানের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বাড়িতে সুয়াইফার ৫ বছর বয়সী খালাতো বোন বেড়াতে আসে। এ সময় তার খালাতো বোনকে চানাচুর খেতে দেয় সুয়াইফার মা ছানুয়ারা। পরে সবার অগোচরে খালাতো বোন সুয়াইফার মুখে চানাচুর দেয়। এ সময় সুয়াইফার গলায় আটকে গেলে সে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা আসলে তার মুখে ও গলায় চানাচুর দেখতে পায়। কিছুক্ষণ পর তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে পড়লে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা সাইদুল ও তার দাদা জানান, ‘হঠাৎ করে চানাচুর মুখে দেওয়ার কারণে তাদের সন্তানের মৃত্যু হয়। রাত সাড়ে ১১টায় ১ম জানাজা নানার বাড়ি খাগুরিয়াতে হয়েছে। ২য় জানাজা তাদের বাড়ি কোনাবাড়ীতে অনুষ্ঠিত হয় এবং সেখানেই দাফন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান শাওন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, তার গলায় চানাচুর আটকে শ্বাসরোধ হয়েই শিশুটির মৃত্যু হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়