সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্ট মাস্টার আটক

সংবাদের আলো ডেস্ক: ১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্ট মাস্টারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।

রবিবার (৩ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার আঁগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া বল্ডফিল্ড এলাকায় ওই ঘটনা ঘটে।

আটক পোস্টমাস্টার শেখ শহিদুল ইসলাম (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে।

সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা তানিয়া খাতুন, গ্রাম পুলিশ শহিদ, স্থানীয় দোকানদার শহিদুল ইসলামসহ অনেকে বলেন, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। বাবুলিয়া গ্রামে শিশুর বাবার বাড়ি। মায়ের সাথে বিচ্ছেদ হলে তার মাকে পার্শ্ববর্তী বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে দেওয়া হয়। এরপর প্রায় প্রতিদিন শিশুটি ওই পোস্ট অফিসের সামনে দিয়ে বাঁশঘাটা এলাকায় মায়ের সাথে দেখা করতে যেত।

রোববার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পোস্টমাস্টার শহিদুল ইসলাম তাকে ডাক দেন এবং অফিসের কাগজপত্র গুছিয়ে দিলে ১০ টাকা দিবে বলে প্রলোভন দেখিয়ে পোস্ট অফিসের মধ্যে ডাকেন। শিশুটি তার কথা শুনে পোস্ট অফিসের মধ্যে গেলে ঘরের দরজা আটকে শিশুটিকে ধর্ষণ করেন শহিদুল ইসলাম। বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে ঘরের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছেন। আসামীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে প্রেরণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়