বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দেওয়ানবাড়ী মাদ্রাসা চত্বরে আয়োজিত এই কাউন্সিল অধিবেশনটি এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মুফতি আব্দুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী শামছুদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আনসার আলী, মাওলানা নুরুর রহমান, মাওলানা আল-আমিন কাসেমী ও মাওলানা মাহফুজুর রহমানসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

তারা সকলেই নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন এবং দিকনির্দেশনামূলক মতবিনিময় ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভূঞাপুর উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কাউন্সিল শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভূঞাপুর উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে ২১ জনের নাম ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়, মাওলানা মাহফুজুর রহমানকে। সাধারণ সম্পাদক মুফতি শহীদুল্লাহ্ আন্দিপুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরুল ইসলাম।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়