শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশের কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক ও অভিভাবক সহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা আইসিএল স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান সভাপতিত্ব করেন। এ সময় এনায়েতপুর থানা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুকমিহান সরকার, কোষাধ্যক্ষ শাহজালাল, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, মজিদ মন্ডল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী সুইট, বিজয় প্রি -ক্যাডেট স্কুলের পরিচালক ডাক্তার ইদ্রিস আলম, ও দিলীপ বাবু বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকার এক দিকে দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন, অন্য দিকে বৃত্তি পরীক্ষায় বৈষম্যের সিদ্ধান্ত।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের হাজার হাজার শিক্ষার্থীদের। ফলে মেধার সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত করা সহ এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানানো হয় কর্মসূচিতে। শিগগিরই দাবি আদায় না হলে আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কর্মসূচি থেকে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়