শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কুড়িকাহনিয়া বাজারে অলংকার ছিনতাই: এলাকাবাসীর হাতে দুই ছিনতাইকারী আটক

মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজার সংলগ্ন এলাকায় আজ দুপুরে অলংকার ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে দুইজনকে ধরে ফেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের বাড়ি শেরপুর সদর উপজেলায়। পরবর্তীতে স্থানীয় জনগণ তাদের শৃঙ্খলাবদ্ধভাবে শ্রীবরদী থানা পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসীর সাহসিক ভূমিকার জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন, সেই সঙ্গে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়