উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১৬৪, কোন হসপিটালে আছে কতজন
সংবাদের আলো ডেস্ক: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। খবর বিবিসির।
সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, জাতীয় বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, সিএমএইচে আহত ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন- সর্বমোট ১৬৪ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।
এছাড়া বার্ন ইন্সটিটিউটে দুই জনে মরদেহ, সিএমএইচে ১১ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজনের, লুবনা জেনারেল হাসপাতালে দুইজনের, উত্তরা আধুনিক হাসপাতালে এক জনের- মোট ১৮ জনের মৃতদেহ রয়েছে।
এর আগে ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।