দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা
সংবাদের আলো ডেস্ক: সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।
বুধবার ( ২৯ এপ্রিল) উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। এতে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।
বর্তমানে নেত্রকোণার কংস নদের পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে সিলেট, মৌলভীবাজারসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।