শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে এন্টি করাপশন মুভমেন্ট সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুনীতিমুক্ত বাংলাদেশে গঠনের প্রত্যয়ে গঠিত জাতীয় পর্যায়ের নাগরিক সংগঠন। এন্টি করাপশন মুভমেন্ট সোসাইটির(এ সি এম) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। রবিবার এন্টি করাপশন মুভমেন্ট সোসাইটি (এ সি এম) এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বদরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সমাজ কর্মী আশরাফুজ্জামান আশাকে আহ্বায়ক ও সিরাজগঞ্জ নারী ও শিশু জজ কোর্টের পি, পি এ্যাডভোকেট মাসুদুর রহমান কে সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান আশা, বলেন দুর্ণীতি একটি জাতীয় সমস্য এর বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

এই কমিটির কার্যক্রমের মাধ্যমে সিরাজগঞ্জের সকল পর্যায়ে দুণীর্তির বিরুদ্ধে একটি শক্তিশালী নাগরিক আওয়াজ তৈরি হবে। এ জন্য আমরা সকল প্রশাসন গণমাধ্যম নাগরিক সমাজ এবং সচেতন জনগণের সহযোগীতা চাই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়