সরিষাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মেধা বিকাশ, ও দূর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এতে সচেতনতা বৃদ্ধি ব্যাতিত দূর্নীতি নির্মুল করা সম্ভব না ও দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারন দূর্নীতি এ দুটি বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্নয়ে ৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজকরা বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি-প্রমাণের ভিত্তিতে মত প্রকাশে দক্ষ হয়ে উঠবে। দুর্নীতি নির্মুল করার জন্য সচেতনতা বৃদ্ধি একটি অপরিহার্য বিষয়। শুধু আইন ও শাস্তির মাধ্যম দুর্নীতি বন্ধ করা কঠিন। জনগণের মধ্যে সচেতনতা বাডালে তারা দুর্নীতি সম্পর্কে জানতে পারবে, এর ক্ষতিকর প্রভাব বুঝতে পারবে এবং দুর্নীতি প্রতিরোধ সক্রিয় ভুমিকা রাখতে পারবে বলে জানান তারা।
প্রতিযোগীতায় পক্ষ দল চিল্ড্রেনহোম পাবলিক স্কুল বিজয় হয়। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন আগত অতিথি ও শিক্ষকরা।এসময় হাজারো শিক্ষার্থী ও অভিভাবক ও নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, দুদক জামালপুরের উপপরিচালক আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রহুল আমিন বেগ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, সাধারণ সম্পাদক আন্নু মিয়া প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।