সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দৈনিক দেশ রূপান্তরের সিরাজগঞ্জ প্রতিনিধি মো: মুমীদুজ্জামান জাহান মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের দুগ্ধ উৎপাদনকারী খামারী সমাবেশ শেষে দ্রুত নিউজ পাঠানোর জন্য তড়িঘড়ি করে ফেরার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো: মুমীদুজ্জামান জাহান গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইচগেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশ থেকে মোটরসাইকেল যোগে তিনি শাহজাদপুর পৌর শহরের চুনিয়াখালিপাড়ার নিজ বাসায় ফিরছিলেন।

রাউতারা বাঁধের উপরের ইটের সড়কের মাঝামাঝি এলাকায় এসে পৌছালে প্রচন্ড বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে আতঙ্কিত হয়ে মোটরসাইকেল চালক দৈনিক বর্তমান পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মো: লিটন শেখ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি স্লিপ করে ৩/৪ ফুট দূরে ছিটকে উল্টে পড়ে যায়।

চালকের পিছনে বসে থাকা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো: মুমীদুজ্জামান জাহান এ সময় ইটের সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। তার দুই হাটু, দুই পা ও ডান হাতের কব্জিতে প্রচন্ড আঘাত ও ছেলা-ফুলা জখম হয়েছে। এ ছাড়া তার বাম হাতের কোনইয়ের মাঝের হাড়ের জয়েন্ট ছুটে গেছে।

রাউতারা বাঁধের দু‘পাশে আশ্রিত নারী ও পুরুষেরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে পাঠায়। পরে শাহজাদপুর পৌর সদরের ডাকবাংলা পাড়ায় অবস্থিত পিস ল্যাব হাসপাতাল ও নুরজাহান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি চুনিয়াখালিপাড়ার নিজ বাসায় ১৫ দিনের বেড রেস্টে আছেন। তার উন্নত চিকিৎসা চলছে। সাংবাদিক জাহান সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেনো দ্রুত সুস্থ্যতা দান করেন।

এ দূর্ঘটনায় মোটরসাইকেল চালক দৈনিক বর্তমান পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মো: লিটন শেখও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনিও শাহজাদপুর পৌর সদরের দ্বাবারিয়ার নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় রেস্টে আছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়