বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভুয়া তথ্য রুখতে জাতিসংঘের সহায়তা চাইলেন ড. ইউনুস

সংবাদের আলো ডেস্ক: ভুয়া তথ্য রুখতে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমগুলোকে সহায়তা করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (০২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুসান ভাইজ এবং সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ। এ সময় প্রধান উপদেষ্টা তাদের এ আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সরকারের প্রধান সমস্যা হচ্ছে ভুয়া ও মিথ্যা খবর। এর একটি অংশ দেশের বাইরের কিছু লোক ছড়াচ্ছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রথাগত সংবাদমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্য ছড়াচ্ছে। এ সময় জাতিসংঘের কর্মকর্তাদের গণমাধ্যমের সাথে আলাপ করার কথাও বলেন তিনি।

ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইজ বলেন, বৃহস্পতিবারের প্রতিবেদনে আত্মনিয়ন্ত্রণের বিষয়টি উঠে আসবে। এতে আন্তর্জাতিক মান অনুযায়ী গুরুত্বপূর্ণ সুপারিশ থাকবে।

ইউনেস্কোর সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ বলেন, এই প্রতিবেদনে সাংবাদিকদের কর্মপরিবেশ এবং নারী সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত সুপারিশও থাকবে। যা বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়