মুরাদনগরে ধর্ষণের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতারা দায়ী
সংবাদের আলো ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগকে যারা আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করেছেন, তাদেরকেই দায়ী করছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শনিবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ লেখেন, ‘মুরাদনগরের সকল আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে যারা ছেড়ে দিয়েছেন, তারাই আজকের পরিস্থিতির জন্য দায়ী।’ এর আগেও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী।
তিনি আরও লিখেছেন, ‘এর আগেও চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা-ভাঙচুর করে এক মাফিয়ার বাহিনী।’
উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘আজকে আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণ-অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে কিন্তু মুরাদনগর আরও বড় মাফিয়াদের দখলে গেছে।’
তিনি বলেন, ‘স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।