বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অন্যায় তদবির পাত্তা না দিলেই ভারতের দালাল বানানো হয়: আসিফ নজরুল

সংবাদের আলো ডেস্ক: আমাকে নিয়ে ভয়াবহ মিথ্যাচার করা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এটা নিয়ে মামলা দূরে থাক, সরকার কোনো প্রতিবাদ করে না। আমার কাছে অনেক অন্যায় তদবির আসে। যখন সেগুলো পাত্তা দেই না, তখন শুরু হয় গালাগালি। আমাকে তখন ভারতের দালাল বানানো হয়। গুজব-মিথ্যাচারের বিষয়টি জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের এক বিশেষ সংলাপে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, অধিকাংশ সংস্কার দরকার বিচার বিভাগ ও পুলিশের ক্ষেত্রে। বিচার বিভাগকে উন্নত করতে কাজ করা হচ্ছে। আদালতকে ডিজিটালাইজেশন করা হচ্ছে, যদিও এটি সময় সাপেক্ষ। তারপরও ঢাকা ও চট্টগ্রামে দুটি কোর্ট ডিজিটালাইজ করা হয়েছে।

তিনি বলেন, দেশে মিথ্যা মামলাসহ অন্যায়ভাবে প্রচুর আটক হয়। সেটা রোধেও কাজ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ভুয়া মামলা করে থাকে।

আসিফ নজরুল বলেন, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মাত্র ১৫ জনকে। মামলা নিয়ে সরকারের কিছু করার নেই। যারা করছে, তারা মিথ্যা মামলা করলে পুলিশের নিষেধ করার সুযোগ কম।

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে জামিন পাবে আর কে পাবে না, আইন মন্ত্রণালয় থেকে তার কোনো নির্দেশনা দেয়া হয় না। বিচারকরা স্বাধীন। কোন গ্রাউন্ডে জামিন পাচ্ছে না, তা বিচার প্রক্রিয়ার সাথে জড়িতরাই বলতে পারবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়