বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এইচএসসি পরীক্ষা স্বচ্ছ ও নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: অতীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নফাঁস নিয়ে হুমকি থাকলেও এসএসসি পরীক্ষার মতো যথাযথভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে যাদের অঙ্গহানি হয়েছে তাদের যথাযথভাবে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সময় পরিক্ষার্থীদের নির্বিঘ্নে হলে পৌঁছাতে হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, এবারের পরীক্ষায় দুই হাজার আটশতটি কেন্দ্রে ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে অর্ধেকেরই বেশি নারী। পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট দেয়ার কথাও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়