ইরানে হামলার পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে: হুতি
সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। রোববার (২২ জুন) গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত এ হুঁশিয়ারি বার্তা দেন।
এর আগে সংগঠনটি জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো হামলা ও আগ্রাসনে অংশ নেয় তাহলে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ইসরায়েলের স্বার্থে করা এ হামলা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দেয় তারা। ইরানের সরকার ও জনগণের সাথে সংহতিও প্রকাশ করে গোষ্ঠীটি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।