ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে বন্ধ করা হলো সবকিছু
সংবাদের আলো ডেস্ক: ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) সকালে এ তথ্য জানান। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এ হামলার সমন্বয় করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলার পর পর ইসরায়েলে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড সব স্কুল, গণজমায়েত নিষিদ্ধ করেছে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হতেও নির্দেশনা দিয়েছে তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।