মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইসরায়েলের বন্দরনগরীতে ইরানের ভয়াবহ হামলায় আহত ৩৩

সংবাদের আলো ডেস্ক: ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবার (২০ জুন) ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

রাজনীতির উপর বই

হাইফা শহরের রামবাম হাসপাতালের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়া সামান্য আঘাত নিয়ে আরও ১৬ জন চিকিৎসা নিয়েছেন।

এদিকে শনিবার (২১ জুন) ভোররাতে ১৮তম দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এটি ছিল ইরানের ১৮তম আক্রমণ। এতে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরসহ মধ্য ইসরায়েলের সামরিক স্থাপনা এবং অপারেশনাল সাপোর্ট সেন্টারগুলোতে হামলা চালানো হয়েছে।

এই হামলায় ইরানের অভ্যন্তরীণভাবে ডিজাইন করা শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করা হয়। ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনকে বাধা দিতে পারেনি বলে দাবি আইআরজিসির। পাশাপাশি সম্মিলিত ড্রোন, ক্ষেপণাস্ত্র অভিযান ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল। এছাড়া ক্ষয়ক্ষতির কোন তথ্যও প্রকাশ করেনি দেশটি।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল, এরপর থেকে টানা নয়দিন চলছে সংঘাত। এ সময় একের পর এক হামলা ও পাল্টা হামলা চালিয়েছে দুই দেশ। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ)।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়