,

শিরোনাম

আওয়ামীলীগ ১৭ বছরে যা উন্নয়ন করতে পারেনি তা আমরা করে দেখাবো : এমপি আলীম

উজ্জ্বল অধিকারী: আওয়ামীলীগ ১৭ বছরে এই রাজাপুরে যা উন্নয়ন করতে পারেনি তা আমরা পাঁচ বছরে করে দেখাবো বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম ।

শনিবার (২১নভেম্বর) সকালে সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ডিগ্রি কলেজ প্রঙ্গণে আয়োজিত কলেজের ৪তলা বিশিষ্ট নির্মিানাধীন একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

এমপি আলীম বলেন, বিগত ১৭ বছরে আওয়ামীলীগ রাতের ভোটে নির্বাচিত হয়েছে। জনগনের ভোটে তারা কখনোই নির্বাচিত হয়নি। আমরা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণ আমাদের ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছে। তাই আমাদের কাছে জনগনের চাহিদা সবার আগে। তাদের কথা মাথায় রেখে বিএনপি’র সরকারের প্রধান তারেক রহমানের নেতৃত্বে আমরা ব্যাপক উন্নয়ন কাজ করছি। 

তিনি আরও বলেন, ৫ই আগষ্টের পর আমরা জনগনের জানমালের নিরাপত্তা দিয়ে আসছি। আর আওয়ামীলীগ ক্ষমতা পাওয়ার জন্য পাগল হয়ে জ্বালাও পোড়ানোর রাজনীতি শুরু করছে। 

এতে কোন লাভ হবে না। কারণ, জনগন আমাদের সাথে আছে। আমরা জনগনকে সাথে নিয়ে  তাদের এই জ্বালাও পোড়াও রাজনীতি কে প্রতিহত করবো। 

এসময় রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহীন বাদশার সভাপতিত্বে উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়