,

শিরোনাম

শ্রীবরদীতে অতিরিক্ত দামে ধানবীজ বিক্রির অভিযোগ, তিন মামলায় ৯ হাজার টাকা জরিমানা

‎মো: শাকিল আহমেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে অতিরিক্ত দামে হাইব্রিড ধানবীজ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ। 

এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‎মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন বীজ বিক্রির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি নজরে আসে। পরে এ অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয় এবং মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎এ সময় ব্যবসায়ীদের ক্রেতাদের সুবিধার্থে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং ন্যায্যমূল্যে হাইব্রিড ধানবীজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় বীজ বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদ জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়