উলিপুরে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
খালেক পারভেজ লালু,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮অক্টোবর ২০২৬)সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নজরুল বর্ষ উদযাপন কমিটির সভাপতি এ.টি.এম আরিফ।
রফিকুল ইসলাম আনছারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার( ভূমি) এস.এম.মেহেদী হাসান,সদস্য সচিব নার্গিস ফাতিমা তোকদার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী,সমাজ সেবক মতলেবুর রহমান মঞ্জু, আব্দুল্লাহ আল নাহিন জুলাই যোদ্ধা
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।