,

শিরোনাম

বিলিয়ন ডলার পাচার : অ্যাটর্নি জেনারেলের কাছে তথ্য চাইলেন ইউএই রাষ্ট্রদূত

সংবাদের আলো ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগকারী সুইস নাগরিকের মামলার বিষয়ে তথ্য চেয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি। তিনি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কায়সারের কাছে এই তথ্য চেয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য চান তিনি।

অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদিকে সহযোগিতার আশ্বাস দেন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানানো হয়, সাক্ষাৎকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত এসব বিষয়ে অ্যাটর্নি-জেনারেলের সহযোগিতা কামনা করলে তিনি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও মতবিনিময় হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়