,

শিরোনাম

ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক চলছে

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক চলছে। বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টায়  আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ৬ জন প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন। যেখানে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা হবে।

এছাড়া, দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়