কামারখন্দে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন !
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দে নিজের বাবার মাথা নিজেরা কেটে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে শুক্রবার সকালে উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জহুরুল সেখ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক মো. নাঈম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কামারখন্দ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানহাল আহমেদ রাজু তার নিজের বাবার মাথা নিজেরা কেটে হাসপাতাল থেকে সার্টিফিকেট নিয়ে মিথ্যা মামলা দায়ের করে। এসময় দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।