সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক

সংবাদের আলো ডেস্ক: সাইবার হামলার শিকার হয়েছে ইরানের ৪টি প্রধান ব্যাংক। এর ফলে আর্থিক সেবায় সাময়িক বিপর্যয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো। তবে এ ঘটনায় কোনো গ্রাহকের তথ্যের অননুমোদিত প্রবেশাধিকার বা তথ্য চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ। খবর রয়টার্সের।

ব্যাংকিং সমন্বয় পরিষদ জানায়, হামলাটি ইরানের ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদেরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান-এর ব্যবহৃত একটি যৌথ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়।

তারা  আরও জানায়, সিস্টেমে অস্বাভাবিকতা শনাক্তের পরপরই গ্রাহকের তথ্য ও ব্যাংকিং অবকাঠামো সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরুদ্ধারে কাজ চলছে এবং সেবা দ্রুত স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পরিষদ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়