শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় বানা ইউনিয়নের যুব সমাজের আয়োজনে কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে বানা ইউনিয়ন একাদশের জয়

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

“মাদককে না বলি, এসো সবাই খেলা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে বানা এমএ মজিদ উচ্চ মায়ঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

 ম্যাচের ফাইনালে মুখোমুখি হয় বানা ইউনিয়ন একাদশ বনাম টগরবন্দ ইউনিয়ন একাদশ।

রোমাঞ্চকর খেলায় বানা ইউনিয়ন একাদশ জয়লাভ করে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন, 

আসন্ন বানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে 

চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, 

এ্যাডভোকেট হেমায়েত হোসেন (ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী), 

লিটন মোল্যা ও নিয়ামত হোসেন পারভেজ (যুগ্ম আহবায়ক, আলফাডাঙ্গা উপজেলা যুবদল), 

আলহাজ্ব হাবিবুর রহমান মল্লিক, খোরশেদ হোসেন, জুলফিকার আলী, 

উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, যুবনেতা সোহেল ও যুবনেতা সাদী হাসান প্রমূখ। 

 পুরস্কার বিতরণ করা হয়,

 চ্যাম্পিয়ন: বানা ইউনিয়ন একাদশ – ১২,৫০০ টাকা ও ট্রফি

রানার আপ: টগরবন্দ একাদশ – ৮,৫০০ টাকা ও ট্রফিম্যান অফ দ্যা ম্যাচ: শাকিল (বানা একাদশ)টুর্নামেন্ট সেরা ব্যাটার: সাজ্জাদ (টগরবন্দ একাদশ)টুর্নামেন্ট সেরা বোলার ও ম্যান অফ দ্যা সিরিজ: রাকিব শেখ (বানা একাদশ)এই আয়োজন স্থানীয় যুব সমাজের উদ্যোগে খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়