বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সংবাদের আলো ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ বৃহস্পতিবার (৭ মে)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এই আদেশ দেওয়ার কথা রয়েছে।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার ৪ নেতা। বাকিরা পলাতক। এ মামলায় গত ২৬ এপ্রিল প্রসিকিউশন ও আসামিপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে। আসামিদের বিরুদ্ধে ৩টি অভিযোগ এনে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই কখন কোথায় কী ঘটেছে, এসবের বর্ণনা দেন রাষ্ট্রপক্ষ। 

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপের প্রসঙ্গও তুলে ধরা হয়। একইসঙ্গে অন্য আসামিদের উপস্থিতি ভিডিও ফুটেজে উঠে এসেছে বলেও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়