চাটমোহরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক, উদ্ধার ৬ গ্রাম হেরোইন
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রোববার (৩ মে) পাবনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর কলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মথুরাপুর কলাপাড়া এলাকায় মো. আতিকুর রহমানের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমারগাড়া এলাকার মো. জামালউদ্দিন ওরফে উদ্দিন (৩৯) এবং ভাঙ্গুড়া উপজেলার উত্তরমেন্দা গুচ্ছগ্রাম এলাকার মো. স্বপন আলী (৪০)। এসময় তাদের কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে মথুরাপুর (কলাপাড়া) এলাকার মো. আতিকুর রহমান ওরফে আতিক (৪৩)-কে আটক করা হয়। তার কাছ থেকে আরও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।