শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বর্ণের দাম আরও কমল

সংবাদের আলো ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারের ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের স্বর্ণে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে এই ধাতুর দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ মূল্য আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৯ হাজার ৪৩০ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৬ টাকায়।

এর আগে গতকাল বুধবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়