বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সংরক্ষিত মহিলা আসন নিয়ে সাক্ষাৎকারের তারিখ জানাল বিএনপি

সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে যারা জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকারের তারিখ জানিয়েছে বিএনপি। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে যারা জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৭ এপ্রিল শুক্রবার বেলা ৩টায় রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা। ১৮ এপ্রিল শনিবার বেলা ৩টায় ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়