সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাকিস্তানের বিরুদ্ধে ফের পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান

সংবাদের আলো ডেস্ক: পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে আবারও পাল্টা হামলা শুরু করেছে আফগানিস্তান। দেশটির খোস্ত প্রদেশের মুখপাত্র মুস্তাগফের গুরবাজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম তোলো নিউজকে তিনি বলেছেন, আজ রাতে আবারও পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে।

আফগানিস্তানের সরকারি এ কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের সীমান্তবর্তী জাজি ময়দান, আলী শীর এবং তেরাজিতে সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

গত রোববার ভোরে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ওই সময় আফগানিস্তান জানায় তারা সঠিক সময়ে এর জবাব দেবে। ওই হুমকির পর গতকাল রাতে পাক সেনাদের ওপর আকস্মিক হামলা শুরু করে আফগান সেনারা। এর জেরে পাকিস্তান আবারও বিমান হামলা চালানো শুরু করে।

আফগানিস্তানের নতুন হামলার পর পাকিস্তান আবারও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়