মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভোলায় ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ

সংবাদের আলো ডেস্ক: ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

এসময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে ট্রলারে থাকা কাউকেই আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। জব্দকৃত তেলের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়