মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যার করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে রাতে এই ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।

এলাকাবাসী জানায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে।

নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’’

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়