ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ সন্তানসহ এক মায়ের আত্মহত্যা
পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগড়ের পূবাইল এলাকায় দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পরে এক নারী আত্নহত্যা করেছে। ২৬ (জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মারা যাওয়ারা হাফেজা খাতুন মালা (৩৫) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে।
এছাড়া মারা যাওয়া দুই শিশু হাফিজা খাতুনের সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই নারী তাঁর দুই সন্তানকে সঙ্গে নিয়ে রেললাইনে দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সামনে থেকে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন আসতে দেখে ছেলে সন্তানটি বিপদ আঁচ করে সরে যাওয়ার চেষ্টা করে।
তবে ওই নারী তাকে টেনে ধরে দুই সন্তানকে সঙ্গে নিয়েই একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই ওই নারী, তাঁর এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন,‘ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।
নিহতদের পরিচয় এবং আত্মহত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।