,

শিরোনাম

নাগরিকত্ব ইস্যুতে যারা খবর ছেপেছে, তারা দেশের ভালো চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: নিজের ব্রিটিশ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে যেসব গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, তারা বাংলাদেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নিজেকে বাংলাদেশের নাগরিক উল্লেখ করে হুমায়ুন কবির বলেছেন, দেশের পক্ষে জোরালো অবস্থান যারা নেয়, তাদের নিয়ে একসাথে কাজ করবেন। দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক ও বর্হিবিশ্বের সাথে যোগাযোগ বাড়াতে এবং কাজের ধারাবাহিকতা ধরে রাখতে সচেষ্ট থাকবেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে ৬ মাসের একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ, এ লক্ষ্যে কাজও চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়