মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দেশের যেকোনো প্রয়োজনে কাজ করবে বিমানবাহিনী: এয়ার চিফ মার্শাল

সংবাদের আলো ডেস্ক: বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, দেশের যেকোনো প্রয়োজনে নিরলসভাবে কাজ করবে বিমানবাহিনী। সবার নিরলস পরিশ্রম বিমান বাহিনীটিকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।

রোববার (৩০ নভেম্বর) সকালে বিমান বাহিনীর সদর দফতরে শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পদক প্রদান শেষে বিমান বাহিনী প্রধান বলেন, আত্মতৃপ্তির চাইতে বড় কোনো পদক নেই। যারা পদক পাননি মন খারাপ না করে আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। উৎসাহ হারানো যাবে না। শান্তিকালীন পদকের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। 

এই বছর বিমানবাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনা  শান্তিকালীন পদক পান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়