সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, পুনর্বিবেচনার আশা আইনমন্ত্রীর

সংবাদের আলো ডেস্ক: আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রধান বিচারপতি পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (৪ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারিক কার্যক্রম পরিদর্শনে গিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রসিকিউশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও তা চলমান থাকবে। ট্রাইবুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থাকে নতুন করে ঢেলে সাজানোর বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে।

তিনি আরো বলেন, বিচারকদের বয়স ৬৭ থেকে ৬৫ করার ব্যাপারে বিরোধী দল থেকে প্রস্তাব এসেছে জানিয়ে সেটিও বিবেচনা করা হবে। এ সময় মব’কে সিস্টেম্যাটিক অ্যাটাকের সাথে মেলানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়