মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় ‘দুর্দান্ত নওগাঁ’র শুভ উদ্বোধন

সুবীর দাস, নওগাঁ: সহশিক্ষা ও প্রযুক্তিভিত্তিক এক নতুন যাত্রার সূচনা নওগাঁয়। শুক্রবার (১৮ জুলাই) নওগাঁ জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নওগাঁ জেলা স্কুল অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক অনন্য শিক্ষা ও প্রযুক্তিনির্ভর প্লাটফর্ম “দুর্দান্ত নওগাঁ”-এর শুভ উদ্বোধন।

এই বহুমাত্রিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য কেবল শিক্ষাদান নয় বরং শিক্ষার্থীদের একাডেমিক, নৈতিক, প্রযুক্তিগত ও প্রতিযোগিতামূলক দক্ষতায় গড়ে তোলা, যেন তারা ভবিষ্যতের নেতৃত্বে স্থান করে নিতে পারে।

তানিয়া খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্দান্ত রাজশাহী শাখার পরিচালক জনাব মিরসাদ, যিনি তার বক্তব্যে দুর্দান্ত নওগাঁর দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করে বলেন,”আজকের দিনে আমরা শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি আন্দোলনের সূচনা করছি। যেখানে প্রত্যন্ত নওগাঁ থেকেও একজন শিক্ষার্থী বিশ্বে নিজেকে তুলে ধরার মতো সুযোগ ও প্রস্তুতি পাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধ্যাপক আব্দুর রহমান রিজভী, অধ্যক্ষ, বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ।

ড. রিজওয়ানুল আহসান, খতিব, নওগাঁ জেলা মডেল মসজিদ। জেলা শহরের বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, আইসিটি বিশেষজ্ঞ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক  মো: আবু রেজা বলেন, “দুর্দান্ত নওগাঁ শুধু একটি কোচিং বা প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্র নয়। এটি একটি প্লাটফর্ম, যেখানে প্রযুক্তি, নৈতিকতা ও মেধার সমন্বয়ে গড়ে তোলা হবে এমন এক প্রজন্ম, যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠান সকলের জন্য গ্রাম, শহর, দরিদ্র, ধনী সবাই সমান সুযোগ পাবে। দুর্দান্ত নওগাঁ বিশ্বাস করে, মানবিক নেতৃত্ব তৈরির জন্য দরকার মূল্যবোধ, প্রযুক্তি ও পরিশ্রম— আমরা সেই পরিবেশ গড়েই এগিয়ে যাবো।”

প্রতিষ্ঠানটির সেবাসমূহ, একাডেমিক কোচিং (৯ম–১২শ্রেণি)।কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কোর্স। প্রাইমারি শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন প্রস্তুতি কোর্স। এআই, আইসিটি ও কারিগরি জ্ঞানভিত্তিক সহশিক্ষা। শিক্ষার্থীদের জন্য মানসিক ও নেতৃত্ব বিকাশমূলক প্রোগ্রাম। পরিশেষে ‘দুর্দান্ত জিনিয়াস হান্ট ২০২৫’ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ।

অনলাইন ফর্ম পূরণের প্রথম শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা।“লাকি কুপন ড্র” এবং আকর্ষণীয় পুরস্কার ঘোষণা। ৪০% ছাড়ে বিশেষ ভর্তি অফার উন্মোচন ফটোসেশন ও অতিথি আপ্যায়ন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়